রাজস্থানে কালিয়াচকের শ্রমিক আফরাজুলের মৃত্যুতে তাঁর বাড়ি গিয়ে সাহায্যর হাত বাড়িয়েছেন একের পর এক রাজনৈতিক দল। আজ তাঁর বাড়ি যান পলিট বিউর সদস্য ও সিপিএম সাংসদ মহম্মদ সেলিম সহ DYFI এর রাজ্য সম্পাদক জামির মুল্লা, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান, জেলা সম্পাদক অম্বর মিত্র, বিধায়ক খগেন মুর্মু সহ সিপিএম এর অন্যান্য নেতা নেতৃত্ব। তারা আফরাজুলের পরিবারের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন তাদের পক্ষ থেকে যতটা সম্ভব তারা সাহায্য করবে। এবং দোষীর যেন কঠোর শাস্তি হয় সেই বিষয় টি তারা লক্ষ্য রাখবে বলে জানান সাংসদ মহম্মদ সেলিম। এর আগেও এমন খুনের ঘটনা ঘটেছে এবং ধামাচাপা দেওয়া হয়েছে। এবার যেন তেমন কিছু না হয় সেদিকে নজর দেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BzKDSc9hNVw
মালদা